মজিদ ভাই নিস্পৃহভাবে বললেন, "আমি কোথাও যেতে পারবো না। কোথাও নয়।"
হতভম্বের মতো একে অপরের মুখ চাওয়া ছাড়া আমাদের কিছু করবার নেই এখন। কী যে করা উচিৎ, তা ভেবেই পাই না আমরা।
- "সে কী মজিদ ভাই !! দারুণ জমজমাট অনুষ্ঠান হবে সেখানে," ফন্দিবাজ কবির বলে। "নামীদামী শিল্পীরা আসবেন অনেকেই। "
- "আর সাথে বিশাল খানাপিনার আয়োজন তো আছেই। না গেলে কিন্তু পস্তাবেন মজিদ ভাই !! ", টিচার ফরহাদ আরেকটু জোরালো চেষ্টা করে।
