"গ্রেটেস্ট শো অন আর্থ" চলছে মহা আড়ম্বরে। আকাশে-বাতাসে পতাকা, টিভিরুম- ক্যান্টিনে তর্ক, ফেসবুকের স্ট্যাটাসে গলাগলি-গালাগালি।
মোটের উপর বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা দেখে খুব প্রীত হয়েছি, এমন বলা যাবে না। আর্জেন্টিনা প্রথম খেলায় কোনমতে জিতলো, ব্রাজিলকেও বেগ পেতে হলো বিপক্ষের ডিফেন্স ভেদ করতে। ইতালি-ফ্রান্স-ইংল্যান্ড করলো ড্র। সাম্প্রতিক সময়ের সেরা দলটি নিয়ে বিশ্ব কাঁপাতে আসা স্পেন তো হেরেই বসলো অঘটনের জন্ম দিয়ে। প্রথম রাউন্ডে দুর্দান্ত খেলে মনে আতঙ্ক তুলে দিয়েছিলো জার্মানি। গতি-টিম কেমিস্ট্রি-পাসিং ফুটবলে অদম্য সেই জার্মানিকে মনে হয়েছিলো বিশ্বকাপ ঘরে তুলতেই তাদের আসা।