লেখক হুমায়ূন গিয়েছেন নেত্রকোণায়- কোন এক নাটকের শুটিং করতে। এক পর্যায়ে শুটিং বন্ধ করতে হলো। কেননা স্থানীয় লোকেরা বিরাট এক মিছিল বের করেছে। সেই মিছিল একটু পরপর গগণবিদারী হাঁক দিচ্ছে, " ম্যারাডোনাকে বিশ্বকাপ ... ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও !!! "
কৌতূহলী হুমায়ূন মিছিলের একজনের কাছে জানতে চাইলেন, "ভাই, ম্যারাডোনা বিশ্বকাপ জিততে পারেন নাই- এটা একটা আন্তর্জাতিক ইস্যু। বাংলাদেশের মানুষ এইটা নিয়ে মিছিল করলে কী কোন লাভ হবে ??"
... উত্তর এলো- " আমরা নেত্রকোণার মানুষ। লাভ-ক্ষতি বিবেচনা করণ আমাগো কাম না। আমাগো কাম ম্যারাডোনার লাইগ্যা মিছিল করা !!! "